শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খেলা

শামীমের ফিফটির পরও অল্পতেই গুটিয়ে গেল টাইগাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শামীমের ফিফটির পরও অল্পতেই গুটিয়ে গেল টাইগাররা

আইরিশদের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে রানের পাহাড় গড়লেও শেষ টি-টোয়েন্টিতে টাইগাররা গুটিয়ে গেছে অল্প রানে। শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে মাত্র ১২৪ রান তুলতে সমর্থ হয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে একাই লড়াই করেছেন তরুণ ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী।

বাংলাদেশের শুরুটাই হয়েছিল চরম বাজে। ৪১ রানেই হারায় ৫ উইকেট। সাজঘরে ফিরে যান লিটন দাস (৫), নাজমুল হোসেন শান্ত (৪), রনি তালুকদার (১৪), অধিনায়ক সাকিব আল হাসান (৬) ও তাওহীদ হৃদয় (১২)। দলীয় ৬১ রানে পড়ে আরো দুই উইকেট। ৬১ রানে ৭ উইকেট হারানোর পর টেলঅ্যান্ডারদের নিয়ে লড়াই করেন শামীম। খেলেন ৪২ বলে ২ ছক্কা ও ৫ চারে ৫১ রানের ইনিংস।

১৭ বলে ১৩ রান করে শামীমকে ভালোই সঙ্গ দেন নাসুম আহমেদ। অভিষেক ম্যাচে ৭ বলে ৮ রান করেন লেগস্পিনার রিশাদ আহমেদ। আইরিশদের পক্ষে মার্ক অ্যাডায়ের ৪ ওভারে ২৫ রানে তিন উইকেট নেন। ম্যাথেও হুমফ্রেসের শিকার দুই উইকেট। উল্লেখ্য যে, প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

 

এমি/দীপ্ত