রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাড়িতে নজর কাড়লেন ইয়ুমনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে পাকিস্তান টেলিভিশন ড্রামা। সেই সুবাদে বাংলাদেশের তরুণ প্রজন্মের নিকট জনপ্রিয় হয়ে উঠছে সে দেশের অভিনেতাঅভিনেত্রী।

এর মাঝে অন্যতম হলেন পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি।

নিজ অভিনয় দক্ষতা, ফ্যাশন সেন্স আর যে কোনো পোশাকে নজরকাড়া লুকে নেটিজেনদের মাঝে ধরা দিয়ে থাকেন। সম্প্রতি ইয়ুমনা ধরা দিয়েছেন বাংলাদেশি মেয়েদের সাজে।

সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে এ অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘বাস্তবতার প্রকৃত স্বরূপে এক জাগরণ, মানবিক প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ।’

এদিকে ইয়ুমনা জায়েদিকে মন্তব্যের ঘরে নেটিজেনরা বাংলাদেশি মেয়েদের সঙ্গে তুলনা করেছেন।

তারিন নামে এক নেটিজেন লিখেছেন, ‘তোমাকে এই শাড়িতে একেবারে বাংলাদেশি মেয়েদের মতো লাগছে, মাশাআল্লাহ। বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা রইলো।’

অন্যজন লিখেন, ‘কেউ এত সুন্দর কীভাবে হতে পারে! মাশাআল্লাহ। আর এই শাড়িটা একেবারে বাংলাদেশি ঘরানার।’

প্রসঙ্গত, ইয়ুমনা জায়েদি ২০১২ সালে ‘থাকান’ নাটকের মাধ্যমে অভিনয় সূচনা করেন। এরপর তিনি ‘রিশতে কিছু আধূরায় সে’, ‘ডর সি যায়তি হ্যায় সিলা’, ‘পেয়ার কে সাদকে’, ‘ইনকার’, ‘দিল না উম্মীদ তো নাহি’ সহ একাধিক প্রশংসিত নাটকে অভিনয় করেন। সর্বশেষ তিনি ‘তেরে বিন’ নাটকে “মীরাব” চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More