শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

শহিদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শহিদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন তারেক রহমান

গাজা অভিমুখী ত্রাণবহর ফ্লোটিলায় অংশ নেওয়ায় দেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৪ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি এই প্রশংসা করেন।

পোস্টে তিনি বলেন, গাজা অভিমুখী ফ্লোটিলায় শহিদুল আলমের অংশগ্রহণ শুধু সংহতি প্রকাশ নয়, এটি ন্যায়ের পক্ষে বিবেকের শক্তিশালী গর্জন। বাংলাদেশের পতাকা তুলে ধরে তিনি বিশ্বকে স্মরণ করে দিয়েছেন, এই জাতি কখনো নিপীড়ন ও অন্যায়–অবিচারের কাছে মাথা নত করে না।

তারেক রহমান আরও লিখেছেন, বিএনপি সবসময় শহিদুল আলমের পাশে থাকবে ও ফিলিস্তিন জনগণের ন্যায়সংগ্রামে তাদের সমর্থন জানিয়ে যাবে।

উল্লেখ্য, গাজায় সংবাদ ও তথ্য অবরোধ ভাঙার উদ্দেশ্যে প্রথম বাংলাদেশি হিসেবে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন শহিদুল আলম।

 

এসএ