শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

শরীয়তপুরে বিদ্যুৎপৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শরীয়তপুরে বিদ্যুৎপৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

শরীয়তপুর জাজিরা পৌরসভায় বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম(২৪) নামে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে দক্ষিণ বাইকশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম ফরিদপুর জেলার দাঙ্গি ইউনিয়নের মোশাউজান এলাকার রফিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে পৌরসভার দক্ষিণ বাইকশা আলাউদ্দিন ঢালীর বাড়ির উত্তর পাশে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন রবিউল ও তার সহকর্মীরা। এসময় অসতর্কতাবসত রবিউল বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল–আমিন বলেন, এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

 

সালাউদ্দিন/এসএ