শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

শরণখোলায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শরণখোলায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ

বাগেরহাট শরণখোলায় প্রতিবেশী যুবক কৃর্তক বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৯সেপ্টেম্বর) দুপুরে ধর্ষণের শিকার ওই কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে ধর্ষক ফয়জুল ইসলাম ওরফে মিজানকে গ্রেপ্তার করেছে।

শরণখোলা থানার পরিদর্শক সুব্রত কুমার জানান, শরণখোলা সোনাতলা গ্রামের জেলে পরিবারের গৃহকর্তা ২৩ সেপ্টেম্বর সুন্দরবনে মাছ ধরতে যায়। এসময় তার স্ত্রী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কন্যাকে পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে রেখে ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য খুলনা যান।

সুব্রত আরও জানান, ২৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রতিবেশী আলী আকবরের ছেলে ফয়জুল ওই কিশোরীকে ধর্ষণ করে। খুলনা থেকে কিশোরীর মা বাড়িতে আসলে সে ধর্ষণের কথা খুলে বলে। ঘটনা শুনে তার মা শরনখোলা থানায় মামলা করলে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে ফয়জুলকে গ্রেপ্তার করে।

এসএ/দীপ্ত নিউজ