শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ল রিপোর্টার্স ফোরামের সভাপতি জাবেদ ও সম্পাদক মিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ল রিপোর্টার্স ফোরামের সভাপতি জাবেদ ও সম্পাদক মিশন

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউএজ–এর সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস এম নূর মোহাম্মদ।

শুক্রবার (২৭ জুন) বার্ষিক সাধারণ সভা শেষে ফোরামের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক স্বপন দাশ গুপ্ত এই ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান ও তোফায়েল হোসেন। এর আগে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

২০২৫–২০২৬ সালের কমিটিতে সহ–সভাপতি পদে আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা (বাংলাভিশন) যুগ্ম সম্পাদক আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক মনজুর হোসাইন (চ্যানেল টোয়েন্টি ফোর), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ আখতার (এটিএন নিউজ), প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস তানভী (বিবিসি বাংলা) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ওয়াকিল আহমেদ হিরন (সমকাল), বিকাশ নারায়ণ দত্ত (জনকণ্ঠ), হাবিবুর রহমান (বাসস), ফজলুল হক মৃধা (জাগো নিউজ) নির্বাচিত হয়েছেন।

এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ফোরামের সাবেক সভাপতি আশুতোষ সরকার, মাশহুদুল হক, শামীমা আক্তার, ফোরামের সিনিয়র সদস্য কাজী আব্দুল হান্নানসহ ফোরামের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ এবং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।