শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খেলা

লিটনের ক্যারিয়ার সেরা ইনিংসে, টাইগারদের চ্যালেঞ্জিং সংগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
লিটনের ক্যারিয়ার সেরা ইনিংসে, টাইগারদের চ্যালেঞ্জিং সংগ্রহ
লিটন

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ মার্চ) টস হেরে ২পরিবর্তন নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৫৮ রান। ৫৭ বল খেলে ১০ চার এবং এক ছক্কায় ৭৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ওপেনার লিটন দাস।

হোয়াইটওয়াশের মিশনে নেমে রনি তালুকদারের সঙ্গে ৫৫ রানের ওপেনিং জুটি গড়েন লিটন। ইনিংসের অষ্টম ওভারে ২২ বলে ব্যক্তিগত ২৪ রানের ইনিংস খেলে রনি আউট হন বোলার আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে।

রনি দ্রুত ফিরলেও আরেক প্রান্তে ঝড় তুলেছেন লিটন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেন না তিনি। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই ব্যর্থ ছিলেন এই ওপেনার। তবে শেষ ম্যাচে এসে খোলস ছেড়ে বেরিয়েছেন। ৪১ বল খেলে ৮ বাউন্ডারিতে অর্ধশতক পূরণ করেন লিটন।

তবে বেশি দূর এগোতে পারলেন না। ক্রিস জর্ডানের করা শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ মিডউইকেটে সল্টের হাতে ধরা পড়েছেন তিনি। তার আগে ৫৭ বল খেলে ১০ চার এবং এক ছক্কায় ৭৩ রান করেছেন এই ওপেনার। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার-সেরা ইনিংস।

শেষ দিকে শান্তর ৩৬ বলে ৪৭ রানের ইনিংসে টাইগারদের সংগ্রহ দারায় ১৫৮ রান।

 

আল/দীপ্ত