বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়লেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। করলেন দুর্দান্ত হ্যাটট্রিক।

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়লেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। করলেন দুর্দান্ত হ্যাটট্রিক।

রেকর্ডবুক তছনছ করে আর্জেন্টাইন অধিনায়ক এখন যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচের ১৭ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

মিডফিল্ড থেকে রদ্রিগো দি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন তিনি। আলজেরিয়ার গোলকিপার দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি

দ্বিতীয়ার্ধে নেমে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন মেসি। ম্যাচের ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। আলজেরিয়া গোলকিপার লুকা জিদান সেটি ঠেকিয়ে দিলেও নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বল থেকে বল জালে জড়ান মেসি। বিশ্বকাপে এটি ছিল তাঁর ১৫তম গোল।

ম্যাচের ৭৬ মিনিটে নিজের ও দলের তৃতীয় গোল করে হ্যাটট্রিক করেন মেসি। আর্জেন্টাইন মহাতারকার বিশ্বকাপে এটি প্রথম হ্যাটট্রিক। ২০২৬ বিশ্বকাপেরও এটি প্রথম হ্যাটট্রিক।

ম্যাচের ৮০ মিনিটে মেসিকে তুলে নেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে ততক্ষণে ইতিহাসের পাতায় নিজের নামটি আরও একবার লিখে ফেলেছেন ৩৮ বছর বয়সী এই মহাতারকা।

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩০ গোলে হারিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করল আর্জেন্টিনা।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More