শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

লাহোরে ১৪৪ ধারা প্রত্যাহারে আদালতে তেহরিক-ই-ইনসাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লাহোরে ১৪৪ ধারা প্রত্যাহারে আদালতে তেহরিক-ই-ইনসাফ
ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের লাহোর থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ–পিটিআই।

রবিবার (১২ মার্চ) পাঞ্জাব রাজ্য সরকারের জারি করা ওই ১৪৪ ধারাকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন পিটিআই নেতা বাবর আওয়ান। পাকিস্তান অবজারভারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তোষাখানা মামলার ঘটনায় পাকিস্তানের নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য যেকোনো নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করলে লাহোরে গত মঙ্গলবার (৭ মার্চ) থেকে ১৪৪ ধারা জারি করে পুলিশ।

পিটিআই সমর্থকরা তা অমান্য করে জমায়েত হলে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। ইমরান সমর্থকদের ইট–পাথরের ‘জবাবে’ পুলিশ ব্যবহার করে লাঠি, জলকামান ও কাঁদানে গ্যাস।

সংঘর্ষকালে আলি বিলাল নামে পিটিআইর এক কর্মী নিহত হয়। তিনি লাহোরের জাহাঙ্গির টাওনের অধিবাসী। শনিবার (১১ মার্চ) রাতে পাঞ্জাব রাজ্য সরকার লাহোরে যেকোনো সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। ইমরান খানের সমাবেশকে ঘিরে সহিংসতার আশঙ্কার কারণে লাহোরে একদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে পাঞ্জাব সরকার।

তবে রাজ্য সরকারে এ আদেশের বিরুদ্ধে পিটিশন মামলা করল পিটিআই।

এফএম/দীপ্ত সংবাদ