লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

লালমনিরহাট কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মুরুলী চন্দ্র (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২৯ মার্চ) দিবাগত মধ্যরাতে সীমান্ত পিলার ৯১৩/৪এস–এর কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অবৈধভাবে গরু আনতে বুড়িরহাট সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করে ১৫–২০ জনের একটি দল। গরু নিয়ে সীমান্ত দিয়ে ফেরার পথে কোচবিহারের চিত্রাকোট ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে তিনজন বাংলাদেশি গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা আরও জানান, দলের বাকি সদস্যরা গুলিবিদ্ধদের বাংলাদেশের নিয়ে আসে। গুরুতর আহত মুরুলী চন্দ্রকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া পথেই তাঁর মৃত্যু হয়।

অপর দুই আহত বাংলাদেশি হলেন চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৪৩)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ‘সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মুরুলী চন্দ্রের লাশ আমরা উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে বিজিবির লালমনিরহাট–১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেনকে মোবাইলে কল দেওয়া হলেও তার সাথে যোগাযোগ করা যায়নি।

 

মাহমুদুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More