শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

লালমনিরহাটে ২৫৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লালমনিরহাটে ২৫৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক

লালমনিরহাটের হাতীবান্ধায় ২৫৮ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক ব্যক্তির নাম সুশান্ত চন্দ্র। সে হাতীবান্ধা উপজেলার কাদমা গ্রামের স্বপন চন্দ্রের ছেলে।

র‌্যাব জানায়, সোমবার (১৩ মে) সকাল সাতটার দিকে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ১০ নং ভেলগুড়ি ইউনিয়নের অন্তর্গত উত্তর জাওরানি (মাঝিপাড়া) বড়দল ব্রীজের পশ্বিম পার্শ্বে অভিযান পরিচালনা করে র‌্যাব–১৩ এর একটি ইউনিট। এসময় ২৫৮ বোতল ফেন্সিডিলসহ সুশান্ত চন্দ্রকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, মাদক ব্যাবসায়ী সুশান্ত চন্দ্র দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এবং বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ হতে পাচার করে রংপুর এবং লালমনিরহাট জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

পরে আসামীকে হাতীবান্ধা থানায় হস্তান্তরসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

মাহমুদুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ