শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

লালমনিরহাটে নলকূপের খুঁটি ভেঙ্গে শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লালমনিরহাটে নলকূপের খুঁটি ভেঙ্গে শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাটে গভীর নলকূপের (বরেন্দ্র) খুঁটি ভেঙ্গে আল–আমিন (১৪) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) আদিতমারী উপজেলার রইসবাগে এ ঘটনা ঘটে।

মৃত আল আমিন আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগ এলাকার কাদের ইসলামের পুত্র।

স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে নিজ বাড়ির পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে পরিচর্যা করতে যায় আল–আমিন। প্রচন্ড তাপে পানি পিপাসা পেলে বরেন্দ্রের নলকূপের পানি খাওয়ার সময় পা পিছলে খুঁটিতে হাত পরে তার। তবে খুঁটি দুর্বল হওয়ায় তা ভেঙ্গে আল–আমিনের মাথায় পড়ে। তৎক্ষণাৎ সেখানেই খুঁটিতে চাপা পড়ে মৃত্যু হয় তার।

সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, বরেন্দ্রর (গভীর নলকুপ) খুটি গুলো ৮ থেকে ৯ বছরের পুরনো, যার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।

 

মাহমুদুল/এসএ/দীপ্ত সংবাদ