শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে বনি হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার মোমিনপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত বনি একই গ্রামের ফারুক খানের ছেলে।

লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ জানান, বাড়ির উঠানে শিশুটি খেলা করছিল। এসময় তার মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে সবার অগোচরে শিশু বনি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ বনিকে দেখত না পেয়ে তার মাসহ স্বজনরা শিশুটির খোঁজ করতে শুরু করে। পরে পুকুরের পানিতে বনির মরদেহ ভেসে উঠতে দেখে তার মরদেহ উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন পানিতে ডুবে শিশু বনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের অনুমতি দেয়া হয়েছে।


সাহেদুল আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ