শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

লালপুরে ধর্ষণ মামলায় দুইজনের কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লালপুরে ধর্ষণ মামলায় দুইজনের কারাদন্ড

নাটোরের লালপুরের ধর্ষণ চেষ্টা মামলায় আ.রহমান এবং হাসমত আলী নামের দুইজনকে ২৪ বছর করে সশ্রম কারাদন্ড এবং ৪০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

নাটোর জজ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান ও মামলাসূত্রে জানা যায়, ২০০৭ সালে ১৬ নভেম্বর লালপুর উপজেলার সাদীপুর এলাকার মামলার বাদি তার বাড়ির পাশে অবস্থিত মাঠে ছাগল চড়াতে যান। এ সময় একই এলাকার রহমান এবং হাসমত তাকে একা পেয়ে মুখ চেপে ধরে আখ ক্ষেতের ভিতরে নিয়ে মুখে কাপড় ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এসময় ভূক্তভোগী মুখের কাপড় সরিয়ে চিৎকার দিলে লোকজন তাকে উদ্ধার করতে এলে রহমান এবং হাসমত সেখান থেকে পালিয়ে যায়।

পরে ভিকটিম স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন চেয়ারম্যান। কিন্তু আসামিরা তাতে রাজি না হওয়ায় ভিকটিম পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেন। দীঘ ১৬ বছর পর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে অভিযুক্তদের অনুপস্থিতিতে আদালতের বিচারক বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। জরিমানার টাকা ভিকটিম পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ