শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

লন্ডন পার্কে মা খালেদা জিয়াকে নিয়ে হাঁটলেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লন্ডন পার্কে মা খালেদা জিয়াকে নিয়ে হাঁটলেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের একটি পার্কে হাঁটলেন তারেক রহমান।

বুধবার (২ এপ্রিল) বিএনপি ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত ভিডিও পোস্ট করা এ হয়।

ভিডিওতে দেখা যায়, খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান পার্কে ঘুরাচ্ছেন। পাশেই তারেক রহমান তার পরিবারসহ হাঁটছেন। সঙ্গে আরও ছিলেন বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এরআগে, সোমবার (৩১ মার্চ) রাজধানী গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন খালেদা জিয়া ও তারেক রহমান।

উল্লেখ্য, ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ৮ জানুয়ারি হিথ্রো বিমান বন্দরে পৌঁছানোর পর লন্ডনের ঐতিহ্যবাহী এবং প্রাচীন চিকিৎসা কেন্দ্র ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি হন তিনি। টানা ১৮ দিন চিকিৎসা শেষ ২৫ জানুয়ারি হাসপাতাল থেকে লন্ডনে তারেক রহমানের বাসায় ফেরেন খালেদা জিয়া।

 

এসএ