শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

লঞ্চে নাশকতার পরিকল্পনায় ছাত্রদলের ২ নেতা আটক

আদীব জামাল
আদীব জামাল
লঞ্চে নাশকতার পরিকল্পনায় ছাত্রদলের ২ নেতা আটক

আসন্ন জাতীয় নির্বাচনী তফসিল ঘোষনার পরবর্তী সময়ে বরিশাল–ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করা সন্দেহে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় বরিশালে র‌্যাব–৮ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে রাজধানী ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অন্যতম নির্দেশদাতা রেজাউল করিম রনি। তারা বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ঘটিয়ে তার ভিডিও ফুটেজ তাদের শীর্ষ নেতৃবৃন্দের কাছে পঠাতেন। গতকাল বরিশাল সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসমস্ত ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ