শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

লক্ষ্মীপুর কারাগারে হাজতির রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লক্ষ্মীপুর কারাগারে হাজতির রহস্যজনক মৃত্যু

লক্ষ্মীপুর কারাগারে ৫৫ বছর বয়সী রুহুল আমিন নামে এক হাজতির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) সকালে তিনি মারা যান।

এর আগে রাত সাড়ে ৪ টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রুহুল আমিন কমলনগর উপজেলায় শাইখ আহমেদের ছেলে। তার হাজতি নং ২৩৪০/২৩।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ জুলাই রামগতি থানায় দায়েরকৃত একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। শনিবার রাতে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন হাজতি রুহুল আমিন। পরে তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষা করে সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে রামগতি থানায় ৪২০ ধারায় মামলা ছিল।

প্রত্যক্ষদর্শী একজন রোগী জানায়, অসুস্থ হাজতিকে হাসপাতালে দেখে মনে হয়েছে তাকে কোনভাবে নির্যাতন করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) ডা. মো. আনোয়ার হোসেন বলেন, প্রচন্ড বমিজনক অসুস্থতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার রক্তচাপ স্বাভাবিক ছিলনা।

লক্ষ্মীপুর জেলা কারাগারের জেল সুপার নজরুল ইসলাম বলেন, হঠাৎ অসুস্থ হওয়ায় হাজতি রুহুলকে হাসপাতালে নেওয়া হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি করেন তিনি।

 

আফ/দীপ্ত নিউজ