শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

লক্ষীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লক্ষীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

লক্ষীপুরে ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক চালক রুবেল ও শ্রমিক সাগর।

রবিবার (১০ মার্চ) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে লক্ষীপুর–ভোলা–বরিশাল জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আব্দুল হকের ছেলে। আহত সাগর একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। অপর আহত রুবেল একই ইউনিয়নের রতনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে ড্রাম ট্রাকটি মান্দারীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলেই ট্রাকের শ্রমিক আব্দুর রহিম মারা যান। গাড়ি চালক রুবেল ও অপর শ্রমিক সাগরকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুস সালাম বলেন, দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এরমধ্যে সাগর নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

তাপস/এসএ/দীপ্ত সংবাদ