শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
বাংলাদেশ

র‌্যাব মামলা ছাড়া গ্রেপ্তার করতে পারে কি না, জানতে চায় হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
র‌্যাব মামলা ছাড়া গ্রেপ্তার করতে পারে কি না, জানতে চায় হাইকোর্ট
হাইকোর্ট। ছবি: সংগৃহীত

মামলা ছাড়া কেবল অভিযোগের ভিত্তিতে র‌্যাব কাউকে গ্রেপ্তার করতে পারে কি না তা জানতে চেয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (২৮ মার্চ) র‍্যাব আটকের পর সুলতানা জেসমিন (৪৫) এর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া রিটের শুনানিতে এ প্রশ্ন করে আদালত।

একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়ও কাউকে গ্রেপ্তারের এখতিয়ার র‌্যাবের আছে কি না, তাও জানতে চাওয়া হয়েছে।

নওগাঁর একটি ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনকে বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের নওযোয়ান মাঠের সামনে থেকে ওই নারীকে আটক করে র‍্যাব।

শুক্রুবার ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

এ ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এতে তিনি ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশনা চান।

এর পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ মামলা ছাড়া কেবল কারো অভিযোগের ভিত্তিতে র‌্যাব কাউকে গ্রেপ্তার করতে পারে কি না তা জানতে চায়।

জেসমিনের সুরতহাল প্রতিবেদন হাইকোর্টে জমা পড়ে মঙ্গলবার। পরে অ্যাটর্নি জেনারেল জানান, উচ্চ রক্তচাপজনিত কারণেই মৃত্যু হয় সুলতানা জেসমিনের।

জেসমিনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন।

এ ঘটনায় সংস্থার সদস্যদের কোন গাফিলতি আছে কিনা, তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে র‌্যাব।

 

অনু/দীপ্ত সংবাদ