দীপ্ত নিউজ
খেলা

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

 

২০২৪ ইউরোর মূলপর্বে খেলা হচ্ছে না বসনিয়া হার্জেগভিনায়ার। বাছাইপর্বে গত রাতের খেলায় ঘরের মাঠে পর্তুগালের কাছে ৫–০ গোলে বিধ্বস্ত হয়েছে বসনিয়া। জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ম্যাচের ২০ মিনিটের মধ্যে আল নাসর তারকা রোনালদো‘র জোড়া গোলে এগিয়ে যায় পর্তুগাল। তাতে আন্তর্জাতিক ফুটবলে ১২৭টি গোল করে, সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করলেন তিনি। এছাড়া এই বছরে ক্লাব ও জাতীয় দল মিলে সবচেয়ে বেশি ৪০টি গোলের মালিক এখন সি আর সেভেন।

ম্যাচে বাকি তিনটির একটি করে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও কানসালো ও জোয়াও ফেলিক্স।

বসনিয়ার বিপক্ষে জয়ের ফলে পয়েন্ট টেবিলে পর্তুগালের অবস্থান আরো সংহত হলো। আট ম্যাচে শতভাগ সাফল্য তাদের। আট ম্যাচের সবগুলোতে জয় নিয়ে স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।