শিরোনাম
সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ
ছবি: দীপ্ত নিউজ

চিকিৎসকের কাছে যাওয়ার আগেই সম্ভাব্য রােগের ঝুঁকি ও আগাম বার্তা জানাবে প্রযুক্তি। এমনই একটি উন্নত এ–আই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ লিভ ফর ওয়েল তৈরি করেছে হংকংয়ের একটি স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। এই অ্যাপের মাধ্যমে ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি সম্পর্কে ঘরে বসেই জানা যাবে।

প্রযুক্তির ছােঁয়া নেই এমন কােনো বিষয় বর্তমানে খুঁজে পাওয়া কঠিন। হাতে একটি স্মার্ট ফােন যাদের আছে তাদের প্রায় সবাই এ আই প্রযুক্তির সঙ্গে পরিচিত। এমনই প্রযুক্তি নির্ভর একটি অ্যাপ লিভ ফর ওয়েল। যে অ্যাপের মাধ্যমে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগের আগাম বার্তা এবং প্রাথমিক পরামর্শ পাওয়া যাবে।

সম্প্রতি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের ৪০ সদস্যের একটি প্রতিনিধি দল হংকংভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ই–সেন্স ইনোভেশন অ্যান্ড টেকনোলজি লিমিটেড পরিদর্শন করেন। সেখানে তারা স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে পুরো বিষয় সম্পর্কে ধারণা নেন।

ব্যস্ত সময়ে অনেকেরই সময় হয় না হাসপাতালে গিয়ে নিয়মিত স্বাস্ব্য পরীক্ষার। কিন্তু আপনার হাতে যদি একটা স্মার্ট ওয়াচ আর একটা স্মার্ট ফোন থাকে তাহলে সহজেই আপনি নিজের স্বাস্থ্যের কিছু পরীক্ষা নিজেই করতে পারবেন। এমনই একটা অ্যাপ লিভ ফর ওয়েল।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, কােনো নির্দিষ্ট একটি পরীক্ষার মাধ্যমে বিবেচনা না করে একজন মানুষের বিভিন্ন অঙ্গের তথ্য বিশ্লেষণ করা হয় এবং সামগ্রিক একটা ফল পাওয়া যায়।

ই–সেন্স ইনোভেশন অ্যান্ড টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী ড. রাসেল চ্যান‌ বলেন, আমরা বিশ্বাস করি এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে শরীরের ভেতরের বিভিন্ন পরীক্ষার আগেই নানা ধরণের সমস্যা ধরা পড়বে। আমরা একটা গবেষণায় দেখেছি যে চীনের প্রায় ১০ শতাংশ মানুষ ক্রণিক ডিজিজে ভােগে। আমাদের এই উদ্ভাবন সেই রোগগুলাে সম্পর্কে আগেই ধারণা দেবে।

লিভ ফর ওয়েলের সহ–প্রতিষ্ঠাতা মিরান্ডা ওং বলেন, অর্থ নয় সুস্থতাই বড় সম্পদ। এখানকার মানুষদের আমরা দুই ভাগে ভাগ করেছি। এক ৫৫ বছরের নীচের, আর দুই ৫৫ বছরের বেশি বয়সী। আমরা দেখেছি, ৫৫ বছরের বেশ বয়সী অনেকেই নিয়মিত খাবার আর শারীরিক বিষয়ে অসচেতনতার কারণে নানা রােগে আক্রান্ত হচ্ছে।

বাংলাদেশে এই প্রযুক্তির ব্যবহার ও ফলাফল জানতে চাইলে তারা বলেন, এশিয়ার বিভিন্ন দেশের প্রতিরোধমূলক চিকিৎসা, স্বাস্থ্য ব্যবস্থাপনার চাহিদা এবং বাজার পরিস্থিতি নিয়ে তারা কাজ করছেন। বাংলাদেশেও এই কার্যক্রম চালিয়ে উন্নত চিকিৎসার সম্ভাবনা তৈরি করা যেতে পারে।

লাবণী গুহ/এফ/দীপ্ত নিউজ