শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এমভি লিবার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এমভি লিবার্টি
মোংলা বন্দরে এমভি লিবার্টি

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি লিবার্টি হারভেস্ট নামের একটি বিদেশি জাহাজ। রবিবার (২ জুলাই) দুপুর ১২টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। এর আগে গত (৩ মে) রাশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট (এইচএসআর ওসান ট্রেডার্সের ব্যবস্থাপক) বিপ্লব খান জানান, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ৩ মে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ধরনের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজ এমভি লিবার্টি হারভেস্ট। এরপর পানামা পতাকাবাহী এ জাহাজটি রবিবার(২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে। জাহাজটিতে বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন ওজনের ৯৭৫ প্যাকেজ মেশিনারি পণ্য রয়েছে।

জাহাজটি থেকে এসব পণ্য খালাসের কাজ চলমান রয়েছে। খালাস শেষে এসব পণ্য বন্দর জেটির সেডে রাখা হবে। এসব পণ্য খালাসে সময় লাগবে তিনদিন। এরপর সড়ক পথে এসব পণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।

মামুন আহমেদ/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ