শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রুশ প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রুশ প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা
পুতিন

 

২০২৪ সালের ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের এই তারিখ ঠিক করে।

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো জানান, সিনেটররা সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচনের এই তারিখ অনুমোদন করেছেন। রাশিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী নির্বাচনে দাঁড়াবেন কি না, তা তিনি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।

২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ায় ক্ষমতায় আছেন পুতিন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে তিনি। এর মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

আল/ দীপ্ত সংবাদ