শিরোনাম
গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, এখনো বন্ধ ৫৪ কারখানা স্পেনে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ‘বিবি বা দাদি’ সম্বোধনের নির্দেশ বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার সেন্টমার্টিন দ্বীপে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সেনাবাহিনী পরিচয়ে বিয়ের পাত্রী দেখতে গিয়ে ভুয়া সেনাসদস্য আটক ছেলের বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরার পথে বাবার মৃত্যু
দীপ্ত নিউজ
ক্রিকেট

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ছয় রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এই জয়ের পেছনে বড় ভূমিকা আছে অধিনায়ক সাকিবের।

ব্যাটে–বলে পারফরম্যান্স করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। দারুণ এ জয়ের পর সুখবর পেয়েছে সাকিবের দল।

বেশ লম্বা সময় ধরেই আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে ছিল বাংলাদেশ দল। তবে চলতি এশিয়া কাপে শ্রীলংকার কাছে দুবার ও পাকিস্তানের কাছে একবার পরাজিত হয়ে রেটিং পয়েন্ট হারান টাইগাররা।

অন্যদিকে ম্যাচ জয়ে রেটিং পয়েন্ট বাড়ে লংকানদের। যার ফলে বাংলাদেশকে পেছনে ফেলে র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে উঠে যায় দাসুন শানাকার দল। তবে ভারতকে হারিয়ে সাত নম্বর স্থান পুনরুদ্ধার করেছে বাংলাদেশ।

একদিন আগেই র‌্যাংকিংয়ে ৮ম স্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ, আর সপ্তম স্থানে ছিল শ্রীলংকা।

ভারত ম্যাচের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল লংকানদের চেয়ে ১ কম, ৯২।

ভারতকে হারিয়ে দুই রেটিং পয়েন্ট বেড়ে ৯৪ পয়েন্ট নিয়ে শ্রীলংকাকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছেন টাইগাররা।

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ১১৪ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বর স্থানটি ভারতের দখলে। চার ও পাঁচ নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

শায়লা/দীপ্ত নিউজ