শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

রিমান্ডে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রিমান্ডে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট–৩ আদালতের বিচারক দেবী রানী রায় এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ–পরিদর্শক (এসআই) মুস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের বিরোধিতা করে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ইতফা আক্তার।

এর আগে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রংপুর শহরের সেন্ট্রাল রোডের ডাক অফিসের গলিতে আত্মীয়ের বাসা থেকে নুরুজ্জামান আহমেদেকে গ্রপ্তার করে পুলিশ।

মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এক নম্বর আসামি নুরুজ্জামান আহমেদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।

নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট–২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগ সরকার আমলে দুই দফা প্রতিমন্ত্রী ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলেও মন্ত্রিত্ব পাননি।

 

এসএ