শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে বিএনপি’র মত বিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে বিএনপি’র মত বিনিময়

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইল জেলায় নাগপুর উপজেলা বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে ভাড়রা ইউনিয়ন পশ্চিম শাখা ৫ নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপাজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য প্রার্থী এম এ ছালাম।

ভাড়রা ইউনিয়ন, পশ্চিম শাখা ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. ওহাব মোল্লা–এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ৫ নং ওয়ার্ড সিনিয়র সহ–সভাপতি মো. অহেদুজ্জামান জাহাঙ্গীর সরকার, সাধারণ সম্পাদক মজিবর মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মো.শামছুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করে ভাড়রা, ৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন। এসময় বিএনপি’র অন্যন্য নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসএ