শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রাশিয়ায় পৌঁছেছেন কিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাশিয়ায় পৌঁছেছেন কিম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

দিন কয়েক আগে আমেরিকা জানিয়েছিল, কিম রাশিয়া যাবেন। পুতিনকে সমরাস্ত্র দিতে পারেন তিনি।

তাদের কথা সত্যি হলো। রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠক করবেন কিম। ব্লাডিভস্তকে এই বৈঠক হতে পারে।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার সকালে নিজস্ব ট্রেনে করে কিম জং উন রাশিয়ায় প্রবেশ করেন বলে তারা মনে করে।

করোনার পর থেকে এই প্রথমবার দেশের বাইরে গেলেন কিম। করোনার পর উত্তর কোরিয়া থেকে কেউ বেরোতে পারেননি।

কিম ও পুতিনের বৈঠক ব্লাডিভস্তকে হতে পারে। পুতিন সোমবার সে বৈঠকে গেছেন। বুধবার পর্যন্ত সেখানে ইস্টার্ন ইকনমিক ফোরামের বৈঠক চলবে ও পুতিনের সেখানে উপস্থিত থাকার কথা।

বিশেষজ্ঞদের একাংশ ও মার্কিন কর্মকর্তারা মনে করেন, পুতিন এই বৈঠকে উত্তর কোরিয়ার কাছ থেকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা চাইতে পারেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, পুতিন আশা করেছিলেন, এক মাসের মধ্যে যুদ্ধে জিতবেন। কিন্তু এখন তাকে নিজের দেশে অনেকটা পথ পাড়ি দিয়ে অন্য দেশের এক নেতার কাছ থেকে যুদ্ধে সহায়তা চাইতে হচ্ছে। আমি এটাকে বলব, পুতিন সাহায্য ভিক্ষা করছেন।

বিনিময়ে কিম কৃত্রিম উপগ্রহ, পরমাণু–চালিত সাবমেরিনের প্রযুক্তি ও খাদ্যশস্য চাইতে পারেন।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ জানিয়েছেন, পুতিন ও কিম প্রয়োজনে একান্ত বৈঠকে মিলিত হতে পারেন। তিনি জানিয়েছেন, আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক বজায় রাখতে চাই।

শায়লা/দীপ্ত নিউজ