শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে। সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল করীর খান এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের এজেন্ডায় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের বিভ্রান্তিকর বক্তব্য নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এ ব্যাপারে কি করনীয় তা নির্ধারণ হবে। তাছাড়া বৈঠকে দেশের সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

সূত্রে আরো জানা গেছে, আজকের স্থায়ী কমিটির বৈঠকে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এবং ফ্যাসিস্ট সরকারের দোসর বিতর্কিত কর্মকর্তাদের নিয়োগ বাতিলের জন্য সরকারকে অবহিত করা হবে।