শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

রাণীনগরে পুলিশের বিশেষ টহল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাণীনগরে পুলিশের বিশেষ টহল
পুলিশের বিশেষ টহল

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁর রাণীনগরে পুলিশের বিশেষ টহল অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে, নির্বাচন নিয়ে সাধারণ মানুষদের ভয়ের কোন কারণ নেই, ভোটের দিনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে, যে কোন ধরণের সহিংসতাকে কঠোর ভাবে দমন করতে, মাদকের বিস্তারকে প্রতিরোধ করতে, সকল শ্রেণির অপরাধীদের দৌরাত্ম বন্ধ করাসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সব সময় সজাগ আছে এই বার্তাটি পুরো উপজেলাবাসীর মাঝে নতুন করে পৌছে দিতেই এমন বিশেষ টহল অনুষ্ঠিত হয়েছে বলে জানান থানার ওসি আবু ওবায়েদ।

জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় শনিবার বিকেলে রাণীনগর পুলিশ প্রশাসনের আয়োজনে ও থানার ওসির সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ টহল অনুষ্ঠিত হয়। টহলটি উপজেলার থানা থেকে শুরু হয়ে বাণিজ্যিক রাজধানী আবাদপুকুর হয়ে উপজেলা বাসস্ট্যান্ড, বেতগাড়ী বাজারসহ পুরো উপজেলার বিশেষ বিশেষ স্থান প্রদক্ষিণ শেষে থানায় এসে শেষ হয়।

থানার ওসি আবু ওবায়েদ আরো জানান মাদককে না করতে এর সঙ্গে জড়িতদের সব সময় আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও উপজেলায় যেন কেউ চাঁদাবাজি ও দখলবাজী করতে না পারে, নির্বাচনকে কেন্দ্র করে কোন মানুষ যেন হয়রানীর শিকার না হয়, সেবাগ্রহিতা কেউ যেন থানায় সেবা নিতে এসে বিড়ম্বনার শিকার না হয় ইত্যাদি বিষয়গুলোর প্রতি রাণীনগর থানার সকল পুলিশ সজাগ রয়েছে।

এছাড়াও উপজেলার শান্তি ও সার্বিক পরিস্থিতি বজায় রাখার স্বার্থে গোপনে পুলিশকে সকল ধরণের যথার্থ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপজেলাবাসীর প্রতি আমার বিশেষ অনুরোধ করছি।

 

আরও পড়ুন: মুখোশধারী হেলমেট বাহিনী আতঙ্কে নওগাঁবাসী

 

রউফ রিপন/ আল/ দীপ্ত সংবাদ