শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রাজস্থলী পোয়াইতু ও ম্রওয়া সড়ক সংস্কারে নেমেছে এলাকাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজস্থলী পোয়াইতু ও ম্রওয়া সড়ক সংস্কারে নেমেছে এলাকাবাসী

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা সদর গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু ও ম্রওয়া পাড়া সড়ক চলাচলের উপযোগী করার লক্ষ্যে সেচ্ছাশ্রমে কাজ শুরু করেছে এলাকাবাসী।

গত মাসে টানা বৃষ্টিতে পাহাড়ী ঢলে এলাকার একমাত্র চলাচলের সড়কটির বেশ কিছু স্থানে ভাঙ্গন ও ধসের সৃষ্টি হয়। যার পর থেকে ঐ এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং এলাকাটির কয়েক হাজার মানুষকে ৭–৮কিলোমিটার সড়ক পায়ে হেঁটে রাজস্থলী উপজেলা সদরে আসতে হয়। এতে শিক্ষার্থী, রোগীসহ এলাকাবাসী চরম ভোগান্তিতে পরে।

যার কারণে এলাকার প্রায় ১২০জন নারী পুরুষ সচেতন মারমা নাগরিক সমাজের উদ্যোগে সড়কটিকে প্রাথমিকভাবে হালকা যান চলাচলের উপযোগী করতে স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু করেছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সাইলুমং মারমা জানান, বৃহস্পতিবার থেকে সচেতন মারমা নাগরিক সমাজের সদস্যদের সাথে নিয়ে রাস্তাটি মানুষ চলাচলের উপযোগী করতে রাস্তা ভাঙ্গন ও পাহাড় ধসের বেশ কিছু স্থানে এলাকার প্রায় ১২০জন নারী পুরুষ মিলে সেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু করছে।

ইউপি সদস্য থোয়াইউচিং মারমা বলেন, পাড়াটি থেকে রাজস্থলী উপজেলা সদর ৭কিলোমিটার। গত মাসের প্রবল বর্ষণে রাস্তাটিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। বড় ধরনের প্রকল্প গ্রহণ ছাড়া পুরোপুরি সংস্কার করা সম্ভব নয়। এতে করে শিক্ষার্থী, রোগী ও এলাকাবাসীকে উপজেলা সদরে আসছে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
উল্লেখ্য: আগস্ট মাসে টানা কয়েকদিনের বৃষ্টিতে রাঙামাটির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন প্রায় ৪০–৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়।


মিশু দে/মোরশেদ আলম/দীপ্ত নিউজ