শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ পালিত

রাজশাহী মহানগরীতে ৭ মার্চ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে মহানগরীর সিএন্ডবি’র মোড়ে দেশের সর্ববৃহৎ ম্যুরালে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনিসুর রহমান, জেলা প্রশাসক আব্দুল জলিলসহ প্রশাসনের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ।

এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কুতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এমি/দীপ্ত