শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহীতে মহিলা আ.লীগের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে মহিলা আ.লীগের মানববন্ধন

দেশব্যাপী আন্দোলনের নামে বিএনপি–জামাতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজশাহীতে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর সাহেব বাজারে রাজশাহী জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মর্জিনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা।

এসময় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইফফাত আরা কামাল, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ সালমা রেজা, সহ–সভাপতি নুরজাহান সরকার চাপলা, সাধারণ সম্পাদক এ্যাড. কানিজ ফাতেমা মিতু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যড.নাসরিন আক্তার মিতাসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে নেতৃবৃন্দরা বলেন, বিএনপি–জামায়াত নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে নিজেদের ফায়দা লুটতে চায়। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক, জ্বালাও পড়াও করে কোন লাভ হবে না। সকল ষড়যন্ত্রের জবাব রাজপথে থেকেই মহিলা আওয়ামী লীগ দিবে।

ইউ. আদনান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ