শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিমানযোগে রাজশাহীতে পৌঁছান তিনি। এর আগে গুলশানের বাসা বের হয়ে হজরত শাহজাজাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান।

নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যাবেন বিএনপি চেয়ারমান। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। সফরে তিনি নওগাঁ, বগুড়ার সমাবেশেও বক্তব্যে রাখবেন।

এদিকে তারেক রহমানের নির্বাচনী সমাবেশটি ঘিরে চলছে ব্যাপক প্রচার–প্রচারণা। তারেক রহমানের আগমনকে ঘিরে আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।