শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে ককটেল বিস্ফোরণে, আহত ১

রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বত্তরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে মহানগরীর কামারুজ্জামান রেলগেট এলাকার সামনের এই ঘটনা ঘটে।

এ ঘটনায় শ্রী সংগ্রাম কুমার (২৪) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রীপলি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, কামারুজ্জামান চত্বর রেলগেটের সামনের রাস্তার ওপর দুইজন মোটরসাইকেল আরোহী একটি ককটেল নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে রুয়েটের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, রাতে রেলগেট এলকায় দুইজন ব্যাক্তি একটি বস্তু ছুড়ে মারে। সেটি বিট শব্দে বিস্ফোরিত হয়। তবে এটি ককটেল কী না সেটি এখনই বলা সম্ভব নয়। আমরা আলামত সংগ্রহ করছি। এঘটনায় পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ইউ. আদনান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ