শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

রাজশাহীতে দুর্নীতি বিরোধী দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজশাহীতে দুর্নীতি বিরোধী দিবস পালিত

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–২০২৩ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (৯ নভেম্বর) সকালে মহানগরীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহানগরীর সিএন্ডমি’র মোড়ে মানববন্ধন শেষে মনিবাজারস্থ শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক টিআইবি’র আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

এসময় বিশেষ অতিথি হিসেবে, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক কামরুল আহসান, পুলিশ সুপার সাইফুর রহমান, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেরা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এহসানুল হুদা, সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজশাহীর সভাপতি প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদারসহ মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মেহেরপুরে দুর্নীতি বিরোধী দিবস পালিত
সভায় বক্তারা বলেন, দুর্নীতি শুধু আমাদের দেশের সমস্যা তা নয় এটি একটি বৈশ্বিক সমস্যা। এটা থেকে পরিত্রাণ পেতে হলে ছাত্র–ছাত্রী, পরিবার, সমাজ, প্রশাসন এবং সরকারকে সমন্বয় করে কাজ করতে হবে। দুর্নীতি প্রতিরোধ করার জন্য সমাজের সকল শ্রেনী–পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

আদনান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ