শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজধানী

রাজধানী চকবাজারের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানী চকবাজারের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরান ঢাকায় চকবাজার ইসলামবাগ এলাকায় বহুতল ভবনের আগুন। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (২৩ মার্চ) সকাল ৬টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ের মাধ্যমে ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক সালেহউদ্দিন আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানান।

তিনি বলেন, আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সর্ভিস। তবে ভবনটির প্লাস্টিক ও জুতার কারখানার দাহ্য পদার্থের জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

ঢাকা বিভাগের উপপরিচালক সালেহউদ্দিন আরও বলেন, পুরান ঢাকার সবচেয়ে বড় সমস্যা সরু সড়ক, যার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। এছাড়া ভবনগুলোর পানির বড় রিজার্ভার না থাকায় আগুন নিয়ন্ত্রণে পানির স্বল্পতায় পড়তে হয়।

উল্লেখ্য, শনিবার (২৩ মার্চ) ভোররাত সাড়ে ৩টায় ইসলামবাগে একটি ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৩৫ মিনিটে।

 

এসএ/দীপ্ত সংবাদ