শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে আগুন, নিহত এক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে আগুন, নিহত এক

রাজধানীর শ্যামলীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। এছাড়া ভবনটিতে আটকা পড়া ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন নারী ও ১৮ জন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ১১টার দিকে রূপায়ণ শেলফোর্ড নামের ২০ তলা ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে শ্যামলীর মিরপুর রোডের ২০তলা ওই ভবনের সপ্তম তলায় আগুন লাগলে ভবনটির ১৯ তলা থেকে রাতে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা যায়, ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হলেও ১৯ তলা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ফ্লোরে নিপা ফার্মাসিউটিক্যালস ও ডেটা সফটওয়্যার নামে দুটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এ ফ্লোরেই মরদেহটি পড়ে ছিল। তবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন, ধোয়ায় নিশ্বাস বন্ধ হয়ে তিনি মারা যেতে পারেন। তাৎক্ষণিকভাবে তার নাম–পরিচয় নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিতে রাতে আগুন লাগার খবর পেয়ে ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, রাত ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।

 

আফ/দীপ্ত নিউজ