শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

রাজধানীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ

লিফলেট বিতরণের মধ্য দিয়ে অজ্ঞাত স্থান থেকে ঘোষিত মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করে আ.লীগ কর্মীরা।

প্রথম দিনে কর্মসূচি বাস্তবায়ন করতে এসে ছাত্রলীগ সাবেক যুগ্ম–সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, আজ থেকে টানা পাঁচদিন ঢাকা মহানগরসহ সারাদেশে এ লিফলেট বিতরণ কার্যক্রম চলবে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন— ছাত্রলীগ সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সাবেক সহ–সভাপতি এস এম আব্দুর রহিম, ছাত্রলীগ সাবেক সহ– সম্পাদক এনামুল হক প্রিন্স, যুগ্ম–সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সহ–সভাপতি এম. এম. নাজমুল হাসান, হাসান আহমেদ খান, ছাত্রলীগ সাবেক উপ মানব সম্পদ সম্পাদক কপিল হালদার সজল, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ লাভলু, আলী হোসেন, মাহমুদুল হাসান মামুনসহ অন্যান্যরা।

উল্লেখ্য, ফেসবুক পেইজে এক পোস্টে ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগসহ ১০টি দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এসব দাবিতে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে, ১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল–সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক।

 

এসএ