শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রাঙামাটিতে আগুনে পুড়ল ১২ দোকান

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাঙামাটিতে আগুনে পুড়ল ১২ দোকান
আগুন নিয়ণন্ত্রণে কাজ করছে দমকলবাহিনী

রাঙামাটি জেলা শহরের রাজবাড়ী স্টেডিয়াম এলাকায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

শনিবার (২ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। তবে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিল্লাল হোসেন জানান, আমরা সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে যাওয়ার পর ৭টা ২০ এর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১২টি দোকান পুড়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষনিক বলা যাচ্ছে না, নিরূপণ করলে বলা যাবে।

তিনি জানান, প্রধান সড়কের পাশের আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর বেশিরভাগ টিনের চাউনির। খাবারের দোকানসহ অন্যান্য দোকান ছিল। দোকানের ভেতর তেজস্ক্রিয় পদার্থ থাকায় এখন সেটি নিষ্ক্রিয়ের কাজ চলছে।

স্থানীয় বাসিন্দা সুমন বড়ুয়া জানান, আগুনে পুড়ে যাওয়া দোকানপাটের মধ্যে কয়েকটি খাবারের (নাশতা) দোকান, একটি স্বর্ণের দোকান, একটি কাপড় দোকান ও একটি হার্ডওয়্যারের দোকান ছিল।

আরও পড়ুন: খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ল ১২ দোকান

মিশু দে/মোরশেদ আলম/দীপ্ত নিউজ