শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রাখাইনে বিমান হামলায় ২৩ রোহিঙ্গা নিহত, জাতিসংঘের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাখাইনে বিমান হামলায় ২৩ রোহিঙ্গা নিহত, জাতিসংঘের উদ্বেগ
সংগৃহীত ছবি

মিয়ানমারের রাখাইন রাজ্যের মিনবিয়া শহরে বিমান হামলায় অন্তত ২৩ জন রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৩ জন।

সোমবার (১৮ মার্চ) সেনাবাহিনী যুদ্ধবিমান থেকে মিনবিয়ায় হামলা চালায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হামলায় নিহতদের মধ্যে ধর্মীয় এক নেতা, তার স্ত্রী ও বেশ কয়েকজন শিশু রয়েছে।

সংবাদমাধ্যম দ্য ইরাবতি বলছে, বোমা হামলায় আহত ১৮ জনকে চিকিৎসা দিচ্ছে আরাকান আর্মি। এছাড়া আহত আরও ১৫ জনকে গ্রামের একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর ক্রমাগত বিমান হামলার খবরে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

 

 

আল / দীপ্ত সংবাদ