শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রাইসি বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি খোঁজ মিলেছে: রেড ক্রিসেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাইসি বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি খোঁজ মিলেছে: রেড ক্রিসেন্ট
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি ‘খুঁজে’ পাওয়া গেছে। দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট এই তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেন কোলিভান্দ এ তথ্য জানান।

পীর হোসেন বলেন, তার সংস্থার উদ্ধার ও অনুসন্ধান দলগুলো বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পেয়েছে। হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে, সেখানে তারা রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত আর কিছুই বলেননি ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট। তবে তিনি বলেছেন, পরিস্থিতি ভালো নয়।

রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার শিকার হয়। একই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।

বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। এলাকাটিতে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে ৫ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছিল না।