শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রসগোল্লা ভেবে মুখে বোমা, বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

আল আমিন
আল আমিন
প্রকাশ:
রসগোল্লা ভেবে মুখে বোমা, বিস্ফোরণে প্রাণ গেল যুবকের
রসগোল্লা

ঐতিহ্যবাহী মিষ্টির আদলে তৈরি একটি দেশীয় বোমা মুখে বিস্ফোরিত হয়ে ভারতের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) পুলিশ এ তথ্য জানিয়েছে।

ভারতের কিছু গ্রামীণ এলাকায় বন্য শূকর মারতে স্থানীয়ভাবে তৈরি এ ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়।

ময়দা বা আটার খামিরের সঙ্গে বারুদ মিশিয়ে ছোট ছোট গোলাকার বস্তু তৈরি করা হয়। এসব বিস্ফোরকের বারুদ সাধারণত পটকা বা পাথর ভাঙার খনি থেকে সংগ্রহ করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে দেখতে এগুলো ভারতের জনপ্রিয় মিষ্টি ‘রসগোল্লা’র মতো। রসগোল্লা নরম ও গোলাকার একধরনের মিষ্টি, যা চিনির শিরায় ডুবিয়ে তৈরি করা হয় এবং সাধারণত আস্ত অবস্থায় মুখে দিয়ে খাওয়া হয়।

মঙ্গলবার ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় একটি আগুনের পাশে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে বসেছিলেন তিনি। এ সময় এক গ্রামবাসী ওই ‘মিষ্টি’ নিয়ে আসেন এবং আরেকজন সেটি রাজেন্দ্রকে দেন।

এএফপিকে পুলিশর নারী কর্মকর্তা রেখা সিং বলেন, ‘এলাকার কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বন্য শূকর মারতে যে বোমা ব্যবহার করেন, সেটিই ওই ব্যক্তিকে খেতে দেওয়া হয়েছিল।’

পুলিশের এই নারী কর্মকর্তা আরও বলেন, বোমাটি তার মুখের ভেতরেই বিস্ফোরিত হয়।

গুরুতর আহত অবস্থায় রাজেন্দ্রকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারৌতিয়া। তার বয়স ৩৫ বছর।

এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্য ছাড়া প্রাণঘাতী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

রেখা বলেন, ‘তাকে হত্যার উদ্দেশ্যেই এ কাজ করা হয়েছিল, নাকি নিছক দুষ্টুমি বা কৌতুকের ছলে ঘটনাটি ঘটানো হয়েছে— তা এখনো নিশ্চিত নয়।