শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রমজান উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রমজান উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছাবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছেন এবং এ উপলক্ষ্যে আমি তাদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা পাঠাচ্ছি।’

রমজান সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে উল্লেখ করে গুতেরেস বলেন, ‘রমজান হলো পরিবার ও সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ এবং কম ভাগ্যবানদের স্মরণ করারও একটি সুযোগ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানা যাবে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)।

 

এসএ