শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

রবি’র পর দেশে এবার ৫জি সেবা চালু করল গ্রামীণফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রবি’র পর দেশে এবার ৫জি সেবা চালু করল গ্রামীণফোন

রবি দেশে বাণিজ্যিকভাবে ৫জি সেবা চালুর পর এবার প্রতিটি বিভাগীয় শহরে আনুষ্ঠানিকভাবে ৫জি সেবা চালু করেছে গ্রামীণফোন (জিপি)।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৪০ মিনিটে জিপি অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্টে সিইও ইয়াসির আজমান এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘গ্রামীণফোন সবসময় নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে গ্রাহকের কাছে হাজির হয়। গ্রামীণফোনের নাম্বার ওয়ান নেটওয়ার্ক থেকে আজ ৫জি সেবা চালু করা হয়েছে, যা মিলবে দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে। সবার সম্ভাবনার দ্বার খুলে যাক গ্রামীণফোন ৫জি নেটওয়ার্কের সঙ্গে।’

এর আগে, দুপুর ২টার দিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের নির্বাচিত এলাকায় ৫জি নেটওয়ার্ক চালু করে রবি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘দেশে প্রথম বাণিজ্যিকভাবে ৫জি সেবা চালু করেছে মোবাইল অপারেটর রবি। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু নির্দিষ্ট এলাকায় এই সেবা পাওয়া যাবে।’

গ্রাহকরা ৪জি মূল্যেই ৫জি ডাটা প্যাক ব্যবহার করতে পারবেন জানিয়ে তিনি আরও বলেন, ‘তবে শুধু প্রযুক্তি চালু করলেই হবে না, গ্রাহক যাতে মানসম্মত ৫জি সেবা পান তা নিশ্চিত করতে হবে।’

 

এসএ