দীপ্ত নিউজ
বাংলাদেশ

রবিবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রবিবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে রবিবার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২ অক্টোবর) জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড উপমহাব্যবস্থাপক মো. আবুল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার রাত ৯টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত নগরীর বালুচর থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে পাঠানটুলা, দরগা মহল্লা, চন্দনটুলা এবং আম্বরখানা থেকে এয়ারপোর্ট সড়কের উত্তর পাশে থাকা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এছাড়া এয়ারপোর্ট রোডে ২, ৩ ও ৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইন জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। কাজটি আবিকা সিলেট–উত্তরের নিয়ন্ত্রণাধীন এলাকায় পরিচালিত হবে।

এতে আরও বলা হয়, পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে কারিগরি ও আবহাওয়াজনিত কারণে কাজ সম্পাদনের সময়সূচি কমবেশি হতে পারে।

এ বিষয়ে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড উপমহাব্যবস্থাপক মো. আবুল মুকিত বলেন, গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের সহযোগিতা কামনা করছি।

 

এসএ