শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

রবিবার সংস্কারের বিষয়ে মতামত দেবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রবিবার সংস্কারের বিষয়ে মতামত দেবে বিএনপি

অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে আগামী রবিবার জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত দেবে বিএনপি।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, মতামত জমা দেওয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাৎ করেন।

নির্বাচনের সময়সূচি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন সবাই ধরেই নিয়েছে ডিসেম্বর নির্বাচন হচ্ছে। এর পরে যাওয়ার সুযোগ নাই। নির্বাচনের জন্য অনেকের মতে ডিসেম্বর অনেক দেরি হয়ে গেলেও কাট অফ টাইম হিসেবে ধরে নিয়েছে ডিসেম্বর। সবার ধারণা, ডিসেম্বর মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকব।

ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান বাংলাদেশের সার্বিক অবস্থা, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা, বৈদেশিক সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা হদেবেয়েছে। সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। যেসব সংস্কার প্রসঙ্গে ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন হবে। আর যেসব সংস্কার প্রসঙ্গে ঐকমত্য হবে না সেগুলো জনগণের মতামত নিয়ে জাতীয় নির্বাচনের পর সংসদে আলোচনা হবে।

ইএ/দীপ্ত সংবাদ