শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

রবিবারের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া: ডা. আল মামুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রবিবারের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া: ডা. আল মামুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা রবিবার (২৩ নভেম্বর)’এর চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।

সোমবার (২৪ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

ডা. আল মামুন বলেন, ‘ম্যাডাম রবিবার হাসপাতাল ভর্তি হওয়ার পর যে অবস্থায় ছিলেন, আজ তার চেয়ে ভালো আছেন। তিনি এখন কেবিনেই আছেন। দেশবাসীর কাছে তিনি সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।’

তিনি বলেন, রবিবার সন্ধ্যায় বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম জিয়া‘কে রাজধানী এভারকেয়ার হাসপাতাল নেয়া হয়। এরপর তাকে সেখানে ভর্তি করা হয়। পরে তার মেডিকেল বোর্ড চিকিৎসক জানান বেগম জিয়ার হার্ট ও ফুসফুস দুটোই একসঙ্গে আক্রান্ত হওয়াতে শ্বাস–প্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়।

এদিকে, বেগম জিয়া ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, শনিবার ভোররাত থেকে লন্ডন থেকে তারেক রহমান ও জুবাইদা রহমান সর্বাক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রয়াত আরাফাত রহমান কোকো‘র সহধর্মিণী সৈয়দা শামিলা রহমানও হাসপাতালেই আছেন।

 

এসএ