শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

‘রকস্টার’কে ছাপিয়ে বক্স অফিসে রাজত্ব করছে ‘রইদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘রকস্টার’কে ছাপিয়ে বক্স অফিসে রাজত্ব করছে ‘রইদ’
রইদ

ঈদের মুক্তি পাওয়া সিনেমার দৌড়ে শুরুতে শাকিব খানের তারকা–প্রভাব ও হাইপ থাকলেও, সপ্তাহ ঘুরতেই সমীকরণ বদলে গেছে। আজমান রুশোর ‘রকস্টার’ ছবিটিকে মাল্টিপ্লেক্সের দর্শক সংখ্যা এবং আয়ের দিক থেকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের নির্মাণাধীন ‘রইদ’।

মুক্তির ২১তম দিনে এসে দেখা যায়, দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ‘রকস্টার’–এর প্রদর্শনীর সংখ্যা ২২টি, যার বিপরীতে টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ২৯ হাজার টাকার। অথচ একই দিনে ‘রইদ’–এর প্রদর্শনীর সংখ্যা ২৮টি এবং আয় ২ লাখ ২৬ হাজার টাকা, যা ‘রকস্টার’–এর আয়ের প্রায় দ্বিগুণ।

শুরুতে বিপুল সাড়া পাওয়ায় মোট আয়ের অঙ্কে ‘রকস্টার’ কিছুটা এগিয়ে থাকলেও, নির্মাণব্যয়ের দিক থেকে লগ্নিকৃত টাকা তুলে আনার ক্ষেত্রে বাজিমাত করেছে ‘রইদ’। তা ছাড়া দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির প্রদর্শনী হচ্ছে দেদার, যা থেকে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ভিন্নধর্মী গল্পের সিনেমা ‘রইদ’–এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ। অন্যদিকে অ্যাকশন–ড্রামা ঘরানার ‘রকস্টার’ ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে কাজী সাবির ও তারিক আনাম খানকে।