শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

যে কারণে বাংলাদেশে পেছালো ‘পাঠান’ মুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যে কারণে বাংলাদেশে পেছালো ‘পাঠান’ মুক্তি
পাঠান

বাংলাদেশে ৫ মে মুক্তি পাওয়ার কথা ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের সুপারহিট সিনেমা ‘পাঠান’। তবে এদিন সিনেমাটি মুক্তি পায়নি।

নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের আবেদনের প্রেক্ষিতে ছবিটি মুক্তির তারিখ একসপ্তাহ পেছানো হযেছে। ফলে ৫ মের পরিবর্তে দেশের সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পাবে ১২ মে।

বেশ কিছুদিন ধরেই দেশে হিন্দি সিনেমা আমদানিতে আলোচনা–সমালোচনা হয়ে আসছিল। পরে কিছু শর্তসাপেক্ষে দেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ মে ) বাংলাদেশের সেন্সর বোর্ড কোনো ধরনের আপত্তি ছাড়াই সিনেমাটিকে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে। তবে ঈদে মুক্তি পাওয়া ৮ ছবি যেন ক্ষতির মুখে না পড়ে সেজন্যই ‘পাঠান’ এর মুক্তি পেছানোর অনুরোধ করা হয়েছে।

পরিবেশক অনন্য মামুন জানান, ইদে বাংলাদেশে বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। সেই ছবিগুলোর কথা ভেবেই ‘পাঠান’–এর মুক্তি এক সপ্তাহ পিছিয়েছে।

আগামী শুক্রবার (১২ মে ) বাংলাদেশে মুক্তি পাবে ‘পাঠান’।

অনু/দীপ্ত সংবাদ