শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

জাতীয় নির্বাচনে যে আসন থেকে লড়বেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জাতীয় নির্বাচনে যে আসন থেকে লড়বেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

এবার বেগম খালেদা জিয়া বগুড়া–৭, ফেনী–১ ও দিনাজপুর–৩ আসনে, তারেক রহমান বগুড়া–৬ আসনে ও ঠাঁকুরগাও–১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা–১, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম–১০, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার–১, মির্জা আব্বাস ঢাকা–৮, ড. আব্দুল মঈন খান নরসিংদী–৩, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা–৩ ও মেজর হাফিজ উদ্দিন আহমদ (অব.) ভোলা–৩, ইশরাক হোসেন ঢাকা–৬, আমান উল্লাহ আমান ঢাকা–১২, সানজিদা ইসলাম তুলি ঢাকা–১৪, এহসানুল হক মিলন চাঁদপুর–১, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর–৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ–সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত রয়েছেন।